কুষ্টিয়া বড় বাজারের রক্সি গলির বিশিষ্ট ব্যবসায়ী সেকেন্দার আলীর জানাজা ও দাফন সম্পন্ন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ নভেম্বর ২০২৩, ২:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়া বড় বাজারের রক্সি গলির বিশিষ্ট ব্যবসায়ী সেকেন্দার আলীর জানাজা ও দাফন সম্পন্ন

কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রক্সি গলির স্থানী বাসিন্দা সেকেন্দার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে তার বড় বাজার রক্সি গলির সেকেন্দার ভিলার নিচতলার দোকানে থাকাবস্থায় তিনি পড়ে যান। এ সময় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। বাদ এশা তার জানাজা কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন আলমডাঙ্গা উসমানপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. খালিদ হোসাইন সিপাহী, মানিকগঞ্জ দরবার শরীফের খলিফা মাওলানা আবু জাফর সিদ্দিকী, মাওলানা সাইফুল ইসলামসহ অন্যান্য উলামাগন।

এছাড়াও জানাজার পূর্বে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলী তার বাবার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।