দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে, ২ লাখ ৭২৬ টাকা ভরি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ অক্টোবর ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে, ২ লাখ ৭২৬ টাকা ভরি

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭২৬ টাকা হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের বাজারে এই প্রথম এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা হলো।

সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ১০ টাকা বাড়িয়ে এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম দুই হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। 

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।