কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল আটটায় অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও শারদীয় দূর্গাপূজা ও লালন তিরোধান দিবস-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উদযাপিত হওয়ায় উক্ত ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদেরকে ধন্যবাদ জানান। উক্ত মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল),কুষ্টিয়া।
এসময় আরোও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), ডিআইও(১), ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
























