কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস মাদকমুক্ত ও শান্তিপূর্ণভাবে উদযাপনে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনি, রবি ও সোম (১৭,১৮ ও ১৯ অক্টোবর) তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়ার শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় গ্রামের আখড়াবাড়ীতে (কুমারখালী উপজেলায়) সমবেত হন দেশ-বিদেশের লাখ লাখ লালন ভক্ত-প্রেমী, বাউল ও সাধকগণ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল দশটায় বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস-২০২৬ উপলক্ষে ডিউটিরত অফিসার ও ফোর্সের ডিউটি কালীন সময়ে আচরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্তে করনীয় সম্পর্কে মোহিনী মোহন আদর্শ ডিগ্রী কলেজ মাঠে অফিসার ও ফোর্সের জন্য ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।
বাউল সম্রাট ফকির লালন সাই এঁর তিরোধান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চেকপোস্টে ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি/ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড ডিউটি, স্পিড বোট ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ওয়াচ টাওয়ার ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে তিরোধান দিবস-২০২৬ পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, ওসি ডিবি, কুষ্টিয়া, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, টিআই(প্রশাসন), ইনচার্জ, কোর্ট কুষ্টিয়া সহ জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ।
























