কুষ্টিয়া পুলিশ লাইন্স সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
কুষ্টিয়া পুলিশ লাইন্স সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। কুষ্টিয়া পুলিশ লাইন্স সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সম্মানিত পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ-সময় পুলিশ সুপার অক্টোবর-২০২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ তিনটি ক্যাটাগরিতে-১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট- টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, ২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, ৩) চৌকস কনস্টেবলসহ সর্বমোট ০৭(সাত) জনকে পুরস্কার প্রদান করেন।

কল্যাণসভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া ০১ (এক) জন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা স্বারক তুলে দেন পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সকল থানার অফিসার ইনচার্জগন, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, আরআই সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।