কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
নূর মোহাম্মদ রবিউল।। “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়ায় দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় তথা শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সাতটা থেকে শুরু হয়। Physical Endurance টেস্ট (PET) এর ৩য় দিনের ১ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ২য় ইভেন্ট ড্র্যাগিং, ৩য় ইভেন্ট রোপ ক্লাইম্বিং সম্পন্ন হয়। এরপর তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফেইজ ডিটেকশন সম্পন্ন করা হয়।
কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা বা তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
উক্ত নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম,বিপিএম-সেবা। এছাড়াও পুলিশ হেডকোয়াটার্স এর প্রতিনিধি হিসেবে উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ পুলিশ সুপার (সুপার নিউমারারি) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ শারমিন আক্তার, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার,(এমটি এন্ড ওয়ার্কশপ) ইমরান রহামান।
এছাড়াও উক্ত নিয়োগ ডিউটিতে আরোও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সদর স্কুল হেলথ ক্লিনিক এর মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ নাজমা খাতুন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোহাঃ ইমন মেহেমুদ সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
























