দুর্গাপুজোর প্রথম দিনেই কলকাতার পুজো মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, ২৫ জন আহত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ হিন্দুদের সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজোর প্রথম দিনেই কলকাতার একটি খ্যাতনামা দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি আরও জানান ঘটনাস্থলে ১৭ জন এবং পরে আরও দুজনের মৃত্যু হয়। উত্তর কলকাতার পরিচিত ‘চোরবাগান’ পুজো মণ্ডপে শনিবার ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের অনেকেই কলকাতার বাইরের বিভিন্ন জেলা থেকে পুজো দেখতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের পাশে কোনো ভবন থেকে ধারণ করা একটি ভিডিও তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সহ বহু মানুষ শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। ওই ভিডিওটি কিছুটা অস্পষ্ট, তবে সেখানে যে অনেকে মাটিতে পড়ে আছেন সেটা বোঝা যাচ্ছে এবং আর্ত চিৎকারও শোনা যাচ্ছে।
পুলিশ চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মন্ডপটি সিল করে দিয়েছে। ঘটনার পরে মণ্ডপে পুজো কমিটির কোনও সদস্যকে দেখা যায়নি।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
























