কুষ্টিয়া জেলার পুলিশ সুপার কর্তৃক ভেড়ামারা সার্কেল অফিস পরিদর্শন ও দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান
নূর মোহাম্মদ রবিউল।। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল দশটায় ভেড়ামারা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন এবং ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ।
সম্মানিত পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। উক্ত ব্রিফিং এ পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত অফিসার ও ফোর্সদেরকে অবগত করেন এবং সকল অফিসার ও ফোর্সদেরকে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পরে পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেল অফিস ও ভেড়ামারা থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
























