কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাড. পলল
এক দশক পর আগামীকাল হতে চলেছে নাটর জেলার সিংড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল।
কেন্দ্রীয় যুবলীগের রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা থেকে রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার উপর দিয়ে চলেছিলেন নাটোরের পথে।
কুষ্টিয়ায় যাত্রা বিরতী নেন নৈশভোজের। এসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮ তম জাতীয় সম্মেলনের জেলা কাউন্সিলর এবং পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান ও উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। সংস্কৃতির রাজধানী কিংবা জনপদ খ্যাত কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক একতারা উপহার দেন কেন্দ্রীয় যুবলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশাকে।
তিনি কুষ্টিয়া জেলা যুবলীগের সাবেক সভাপতি একে সিদ্দিক ও সাধারণ সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান লালনের স্মৃতিচারণা করেন। কুষ্টিয়া জেলা যুবলীগের কার্যক্রমের ব্যাপারে খোজ খবর নেন। তৃণমূলের যুবলীগের নেতা কর্মীদের সালাম ও শুভকামনা জানিয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্দেশ্যে নাটোরে পথে রওনা হন।
























