চন্দ্রজয় বাজ় এবং অ্যানকা ফরের বিয়ে

চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ বাজ় ৯৩ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২১ জানুয়ারি ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ
চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ বাজ় ৯৩ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন

৯৩ বছর বয়সে দীর্ঘ দিনের বান্ধবীকে বিয়ে করলেন প্রাক্তন মহাকাশচারী বাজ় অলড্রিন। এই চন্দ্রজয় টুইটারে স্ত্রীর সঙ্গে নিজের ছবি ভাগ করে নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ৯৩ বছরের বাজ় এবং অ্যানকা ফরের বিয়ে হয়।

১৯৬৯ সালের ২০ জুলাই। নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ়। মিশন কম্যান্ডার ছিলেন নীল। অলড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো ১১-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ় চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে বাজ় জানিয়েছিলেন তিনিই প্রথম ব্যক্তি যিনি চাঁদে মূত্রত্যাগও করেছেন!

এর আগে তিন বার বিয়ে করেছেন বাজ়। পাত্রীর জন্ম রোমানিয়ায়। পিটস্‌বার্গ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএচডি করেছেন। এখন বাজ় অলড্রিন ভেঞ্চার্সের ভাইস প্রেসিডেন্ট।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।