সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত, একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ মার্চ ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত, একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। রবিবার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুইজন নিহত হওয়ার কথা জানা গেল।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.