যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এবার পাল্টা জবাব দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মার্চ ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এবার পাল্টা জবাব দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এবার পাল্টা জবাব দিচ্ছে ইরান। এর জবাবে শনিবার মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২০০র বেশি নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছে।

এই হামলার জবাবে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ইস্পাহানে সামরিক স্থাপনায় হামলার সর্তকতা জারি করেছে। সেখান থেকে সব বেসামরিক ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।

শনিবার সকালের পর সন্ধ্যায় ইরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, শনিবার ইরানের অন্তত ৫০০ স্থাপনায় তারা হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

এদিকে এই হামলার জবাবে, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বন্ধের সর্তকতা জারি করেছে ইরান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.