কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কুমার কেজরীওয়ালের পরলোক গমন
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ঢাকার একটি হাসপাাতালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। বিজয় কেজরিওয়াল কুষ্টিয়ার ব্যবসায় ও সামাজিক অঙ্গনে মিষ্টভাষী, সদাহাস্য এবং উদার মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। এছাড়াও তিনি কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গুণগ্রাহী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

























Leave a Reply