কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনের “রবীন্দ্র জয়ন্তী উৎসব” অনুষ্ঠান উদ্বোধন করবেন তারেক রহমান

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ এপ্রিল ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনের “রবীন্দ্র জয়ন্তী উৎসব” অনুষ্ঠান উদ্বোধন করবেন তারেক রহমান

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন শিলাইদহে অবস্থিত ঐতিহাসিক রবীন্দ্র কুঠিবাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি অন্যতম পর্যটনকেন্দ্র। এবার এই কুঠিবাড়িতে আগামী ২৫ শে বৈশাখ-১৪৩৩ (৮ মে’ ২০২৬) তিনদিনের “রবীন্দ্র জয়ন্তী উৎসব” অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিমধ্যে ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে প্রাথমিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক বলেন, ২৫ বৈশাখ বিশ্বকবির ১৬৫ তম জন্মবার্ষিকীর উৎসবের আনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে উদযাপিত হবে। এবারের আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত ও গ্রামীণ মেলা। জাতীয় পর্যায়ে বিশ্বকবি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

এদিকে স্থানীয় সাংস্কৃতিককর্মীরা মনে করছেন, শিলাইদহ কুঠিবাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন জোড়ালো ভাবে নতুন প্রাণ ফিরে পাবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.