কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শনিবার ১৬ কুষ্টিয়া রাইফেল ক্লাবের অডিটোরিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই দেশের ভবিষ্যৎ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কুতুব উদ্দিন আহমেদ, আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি, বশিরুল আলম চাঁদ, নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি ও সাবেক সভাপতি, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি, আলহাজ্ব জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি, অ্যাডভোকেট মোঃ শামীম-উল-হাসান (অপু), স্পেশাল পিপি, জজকোর্ট, কুষ্টিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি এবং ওয়ালিদা বানু লাভলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

























Leave a Reply