ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন কুষ্টিয়ার কুমকুম রহমান

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন কুষ্টিয়ার কুমকুম রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে মনোনয়ন উত্তলন করে জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান। আগামী ১২ মে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এব্যাপারে নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করেছে। ইতিমধ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়া থেকেও সংরক্ষিত আসন পেতে প্রার্থীরা মনোনয়ন উত্তলন ও জমা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়া পল্টন বিএনপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তলন করেন কুমকুম রহমান। পরে উক্ত কার্যালয়ে ১১ এপ্রিল কেন্দ্রের শীর্ষ নেতৃবৃন্দের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। তার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান।

তিনি জানান, আমরা চাই সংরক্ষিত নারী আসনে এমন একজন দায়িত্ব পাবে, যিনি দীর্ঘদিন দলের সুবিধা অসুবিধার সময় পাশে ছিলেন। কুষ্টিয়া জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমানের যোগ্যতা বিষয়ে তিনি বলেন, তার স্বামী একজন মু’ক্তিযো’দ্ধা, জেলা মু’ক্তিযো’দ্ধা দলের আহবায়ক, তিনি দীর্ঘ ১৭ বছর নি’র্যাতনের স্বীকার হয়েছেন। সেই সাথে ফ্যাসিস আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন অনেকবার কুমকুম রহমানকে তাদের দলে কাজ করতে বললেও তিনি তা নাকচ করে দিয়েছেন। আমার জানা মতে সে সময় কুমকুম রহমান আওয়ামী লীগ সরকারের কোন সুবিধা গ্রহণ করেননি। মহিলা দলের নেতৃত্ব থেকে কখনো পিছু হাটেননি। তার মতো যোগ্য নেত্রীকে এই গুরুত্বপূর্ণ স্থানে দেখতে চান কুষ্টিয়ার মানুষ। পরিশেষে তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

এছাড়া অনেকে কুমকুম রহমানকে যোগ্য ও ত্যাগী হিসেবে আখ্যা দিয়েছেন। এই পদে কুষ্টিয়া থেকে জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান একমাত্র যোগ্য দাবিদার। যিনি পরিবার পরিজনের কথা না ভেবে দলের জন্য কাজ করে চলেছেন।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়ার নেতাকর্মীরা জানান, জেলার মহিলা দলের নেত্রী কুমকুম রহমান জনপ্রিয়তা ও অভিজ্ঞতার আলোকে তাকে কুষ্টিয়া অঞ্চলের মহিলা এমপি হিসেবে দেখতে চান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.