কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে মো. তৌহিদ বিন হাসানের দায়িত্বভার গ্রহণ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ মার্চ ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে মো. তৌহিদ বিন হাসানের দায়িত্বভার গ্রহণ

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. তৌহিদ বিন-হাসান। তৌহিদ বিন-হাসান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে পৌঁছালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহাবুব-উল-ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সন্ধ্যায় তিনি নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।

২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. তৌহিদ বিন হাসান কর্মজীবনে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উন্নয়ন অধ্যয়ন’ (ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।