বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ​​বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের পাবলিক লাইব্রেরির নিচের তলা সভাকক্ষে রবিবার (১৫ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
​বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সভাপতি ও দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নূরুন্নাহার সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা বিভাগীয় সহ সভাপতি আসাদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক (ভাঃ) সভাপতি মুকুল খসরু, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, রোটারি ক্লাবের সাবেক সেক্রেটারি রাসেল পারভেজ, অধ্যাপক শফিকুল ইসলাম, ইমাম গাজ্জালীর নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল, দৈনিক দিনকালের দৌলতপুর প্রতিনিধি শাহিন আলী, দৌলতপুর প্রেসক্লাবের সহ সভাপতি বাবু আহমেদ।

ইফতার ও দোয়া মহাফিলে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সভাপতি সাবেক সভাপতি ডাঃ এম এ মান্নানের মাগফেরাত কামনা করা হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সভা পরিচালনা করেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।