মেহেরপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মেহেরপুর সদরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) সালোম ট্রেনিং সেন্টারের হলরুমে এফসিডিও-র অর্থায়নে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সভায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় বক্তারা নির্বাচনকালীন, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তি সময়ে সহিংসতার বিষয়ে তথ্য তুলে ধরেন। তারা বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সহিংসতা মুক্ত পরিবেশে বজায় ছিলো সবময়। পরবতিতে স্থানীয় সরকার নিবাচনের সময় আরো সচেতন ভাবে কাজ করতে হবে। এছাড়া মেহেরপুর সদর উপজেলার ঝুকি সম্পন্ন ইউনিয়ন চিহ্নিত করা হয় এবং পরবতি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেসা নয়ন এবং সঞ্চালনা করেন মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মু্ন্না, সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মো. আল মাসুম, জাতীয় পার্টির মামলত হোসেনসহ রাজনৈতিক, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভার শুরুতে প্রয়াত পিএফজি সদস্য বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তার স্মরণে শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরাবতা পালন সহ দোয়া করা হয়।
সভায় এমআইপিএস প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন সমন্বয়কারি মুজাহিদ আল মুন্না। এ সময় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আগামি ইভেন্টগুলোর বাস্তবায়নের জন্য ও পিস ইভেন্ট আয়োজনের জন্য কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেবে। সাবির্র্ বিষয় সমন্বয় করেন খুলনা ক্লাস্টারের এলাকা সমন্বয়কারী এস. এম রাজু জবেদ।

























Leave a Reply