কুষ্টিয়া জেলার চারটি আসনে বিজয়ী হলেন যারা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি আসনে বিজয়ী হলেন যারা তাঁরা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বিএনপি), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আব্দুল গফুর, কুষ্টিয়া ৩ (সদর) আসনে আমির হামজা ও কুষ্টিয়া ৪ (কুমারখালি- খোকসা) আসনে আফজাল হোসেন।
কুষ্টিয়া চারটি আসনের ফলাফল দেওয়া হলো:-
কুষ্টিয়া -১ ( দৌলতপুর) আসনে মোট কেন্দ্র : ১৩৫ (প্রাপ্ত কেন্দ্র : ১৩৫),ধানের শীষ : ১,৬৫,০৮৫ (রেজা আহমেদ বাচ্চু মোল্লা) ও দাঁড়িপাল্লা : ৮৫,০৮৫ ( বেলাল উদ্দিন)। ধানের শীষের প্রার্থী (বিএনপি) রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৮০ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী।
কুষ্টিয়া -২ ( মিরপুর- ভেড়ামারা) আসনে মোট কেন্দ্র : ১৭০ (প্রাপ্ত কেন্দ্র : ১৭০), ধানের শীষ : ১,৪৩,২২৮ (ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী)
দাঁড়িপাল্লা : ১,৮৯,৮১৬ (আব্দুল গফুর)। জামায়াতের প্রার্থী আব্দুল গফুর ৪৬,৫৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী।
কুষ্টিয়া -৩ ( কুষ্টিয়া সদর) মোট কেন্দ্র : ১৪২ (প্রাপ্ত কেন্দ্র : ১৪২) ও ধানের শীষ : ১২৫৯০৯ (প্রকৌশলী জাকির হোসেন সরকার)।
দাঁড়িপাল্লা : ১৮০৬৯০(মুফতি আমির হামজা)
জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা ৫৩৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী।
কুষ্টিয়া – ৪ (কুমারখালি -খোকসা) আসনে মোট কেন্দ্র : ১৫২ (প্রাপ্ত কেন্দ্র : ১৫২), ধানের শীষ : ১,৩৮,৩২৯ (সৈয়দ মেহেদী আহমেদ রুমি) ও দাঁড়িপাল্লা : ১,৪৭,২৭২ (আফজাল হোসেন)। জামায়াতের প্রার্থী আফজাল হোসেন ৮৯৪৩ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী।
এদিকে ভোটাররা মনে করেন, কুষ্টিয়ার মানুষের কল্যাণে বিজয়ী চার সংসদ সদস্যগণ তাদের নির্বাচনী ওয়াদা পালনে সচেষ্ট থাকবেন।
























