কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার সাংস্কৃতিক অঙ্গণের সুখবর
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহারে সাংস্কৃতিক অঙ্গণে সুখবরের আলোচনা বহিছে বিভিন্ন মহলে। নির্বাচনী ইশতেহারে কুষ্টিয়াকে অফিসিয়ালি সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি আদায় করার বিষয়ে ও সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনসহ নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করার জোরদার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ইশতেহারে সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে পৃষ্ঠপোষকতা প্রদানের বিষয়েও ব্যক্ত করেছেন।
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী ইশতেহারে কুষ্টিয়াকে দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিকশিত করার শ্লোগানকে স্থানীয় কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পী-কলাকুশলীদের মনে নানা প্রশংসার ঝড় তুলেছে। যুগোপযোগী এই নির্বাচনী ইশতেহারের জন্য কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গের বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়ার দিশা টাওয়ারের হল রুমে এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ (আসনের) ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এছাড়াও এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ।
























