সরকারি আইডিআরএ’র সার্কুলার জারি, পে স্কেলে বেতন পাবেন বীমার উন্নয়ন কর্মীরা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ণ
সরকারি আইডিআরএ’র সার্কুলার জারি, পে স্কেলে বেতন পাবেন বীমার উন্নয়ন কর্মীরা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ নন-লাইফ বীমা খাতে পেশাদারি নিশ্চিত করতে নতুন সার্কুলার জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ সার্কুলার অনুযায়ী, নন-লাইফ বীমা খাতে আর কোনো ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন দিতে হবে নির্ধারিত পে স্কেল অনুযায়ী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্টের মাধ্যমে পলিসি বিক্রি করা যাবে না। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সুপারিশ, নন-লাইফ বীমা কম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, যেহেতু ব্যক্তি এজেন্টদের কোনো বৈধ লাইসেন্স কার্যকর থাকবে না, তাই কোনো নন-লাইফ বীমা কম্পানি ব্যক্তি এজেন্টকে কমিশন দিতে পারবে না।

একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকেও কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক দেওয়া যাবে না।

নতুন সার্কুলারে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে নির্ধারণ বা প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্যান্য সব উন্নয়ন কর্মকর্তাকে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত পে স্কেল অনুযায়ী নিয়োগপত্র দিতে হবে এবং সে অনুযায়ী নিয়মিত বেতন পরিশোধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.