কুষ্টিয়ার বিশিষ্ট সংগীত শিল্পী প্রয়াত জালাল আজম ও মীর কুশলের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ার বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব প্রয়াত জালাল আজম ও মীর কুশলের স্মরণে শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে পাবলিক লাইব্রেরীর মঞ্চে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলার সংগীত জগতে নক্ষত্র এবং জনপ্রিয় ছিলেন শিন্জন ব্যান্ডের ড্রামার ও সংগীত শিল্পী জালাল আজম। এছাড়াও এক সময়ের আলোচিত ছিলেন বেজ গীটারিস্ট গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার মীর কুশল। তাদের স্বরণে ব্যান্ড মেম্বার এসোসিয়েশন ও কুষ্টিয়ার সকল সংগীত শিল্পীবৃন্দের আয়োজনে এই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ ও আলোচনা করেন রবি হাসান শিন্জন ব্যান্ডের ভোকাল ও সভাপতি ব্যান্ড মেম্বার অ্যাসোসিয়েশন, মোহাম্মদ রুহুল আমিন শিন্জন ব্যান্ডের ড্রামস্ বাদক বিশিষ্ট সংগীতজ্ঞ ও সভাপতি মিউজিক অ্যাসোসিয়েশন কুষ্টিয়া, সুজন রহমান বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও জেলা কালচার অফিসার কুষ্টিয়া, অপু বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মোঃ মিলন গীতিকার সুরকার শিল্পী, মামুন ডিজাইন কন্ঠ ও যন্ত্র শিল্পী, হাবলু সংগীত কর্মী ও মীর কুসলের স্ত্রী।
আরও উপস্থিত ছিলেন ক্রস রোড ব্যান্ড ভোকাল, গিটারিস্ট মিউজিক কম্পোজার আরিফ রেজা পাপ্পু সাধারণ সম্পাদক বিম্যাক,
ড্রামস বাদক হিরোক হাসান ও বিপ্লব, ওসামা বেজ বাদক ও কণ্ঠশিল্পী, সংগঠক হালিম সহ সমস্ত ব্যান্ডের শিল্পী ও সংস্কৃত কর্মীবৃন্দ। পরিশেষে দোয়ার মাধ্যমে সবার কার্যক্রম শেষ করা হয়। দোয়া ও মোনাজাত করেন কুশলের বড় ছেলে।

























Leave a Reply