নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই দিতে হবে: নুর

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ অক্টোবর ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই দিতে হবে:  নুর

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, বরং জানুয়ারিতেই দিতে হবে। তিনি মনে করেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচন সংঘাতপূর্ণ হবে নাকি শান্তিপূর্ণ, তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, বরং রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।

গণঅধিকার পরিষদের সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমে যেতে পারে। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে দলটির মূল ভিত্তি ছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। 

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ-এই চার মূলনীতি নিয়ে প্রতিষ্ঠিত দলটি প্রতিষ্ঠার দিনই ২১ দফা কর্মসূচি ঘোষণা করে। গণঅধিকার পরিষদের স্লোগান হলো: ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.