বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম, ১ নম্বরে সিঙ্গাপুর

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ অক্টোবর ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ণ
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম, ১ নম্বরে সিঙ্গাপুর

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.