জরুরি পদক্ষেপ না নিলে বৈশ্বিক অর্থনীতি কম প্রবৃদ্ধি ও উচ্চ ঋণে আটকে যাবে: আইএমএফ প্রধান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ অক্টোবর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
জরুরি পদক্ষেপ না নিলে বৈশ্বিক অর্থনীতি কম প্রবৃদ্ধি ও উচ্চ ঋণে আটকে যাবে: আইএমএফ প্রধান

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বৈশ্বিক বৈষম্য বাড়ছে। কমছে প্রবৃদ্ধি। একই সঙ্গে বাড়ছে ঋণের চাপ। এমন প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সাহসী ও সমন্বিত নীতি সংস্কারের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি সতর্ক করে বলেছেন, ‘জরুরি পদক্ষেপ না নিলে বৈশ্বিক অর্থনীতি কম প্রবৃদ্ধি ও উচ্চ ঋণে আটকে যাবে।’

জর্জিয়েভা বলেন, ‘গত এক বছরে বিশ্ব অর্থনীতি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জনসংখ্যার ধারা ও বৈশ্বিক বাণিজ্য-নীতির রদবদল বিশ্ব অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক ধাক্কা সামলে নিলেও সামনের দিনগুলো তেমন আশাব্যঞ্জক নয়। আগামী পাঁচ বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে, যা যুদ্ধপরবর্তী দীর্ঘমেয়াদি গড় ৩ দশমিক ৭ শতাংশের তুলনায় অনেক নিচে।
অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বিষয়ে তিনি বলেন, ‘দেশগুলোকে এখনই স্থিতিশীলতা রক্ষা, ঋণ টেকসই রাখা এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। সময় বদলাচ্ছে, নীতিনির্ধারণ আরও জটিল হচ্ছে, তবে চ্যালেঞ্জের মধ্যেই সুযোগ লুকিয়ে আছে। এখনই সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.