কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর হামলার প্রতিবাদে ৭ দফা দাবিতে মানববন্ধন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ অক্টোবর ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর হামলার প্রতিবাদে ৭ দফা দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবির ওপর নৃশংস হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও গণমানুষের সংগঠনগুলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে “সর্বস্তরের সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা” ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানবপ্রাচারে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতা মজিবুল শেখ। বক্তব্য রাখেন কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা প্রমুখ।

পরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, কুষ্টিয়া প্রেসক্লাবের কার্যক্রম তদন্ত, সদর থানার ওসির পক্ষপাতমূলক আচরণ বন্ধসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলা গ্রহণের সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি। আসামিরা পলাতক থাকলেও প্রযুক্তির সহায়তায় দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন