শহিদুল ইসলাম ট্রাস্টি থেকে কাজী সোহান শরীফকে সম্মাননা স্মারক প্রদান
২২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথে পথে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষা নিয়ে কাজ করার জন্য শহিদুল ইসলাম ট্রাস্টি থেকে কাজী সোহান শরীফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শুক্রবার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া ন্যায় বিচার ও সমাজ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ইউনুছুর রহমান লিটনের সভাপতিত্বে উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া হৃদয় মানবতা এর উপদেষ্টা মাহাবুব ইসলাম, বিশেষ অতিথি ছিলেন লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সূফি সাজেদুল ইসলাম ডালিম, ডাক্তার হাফিজুল ইসলাম প্রমূখ।
























