আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩১ আগস্ট ২০২৫, ৩:৫৯ পূর্বাহ্ণ
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

৩০ আগস্ট বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৫৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।