স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ আগস্ট ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

দেশের স্থানীয় সরকার নির্বাচনে আর ব্যবহার করা যাবে না রাজনৈতিক দলের প্রতীক। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিধান বাতিল করে সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে।
সোমবার (১৮ আগস্ট) সংশ্লিষ্ট চারটি আইন সংশোধন করে গেজেট আকারে এই অধ্যাদেশ প্রকাশ করা হয়। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি ভিত্তি বিলুপ্ত হলো।

স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি বছরের ১ জুলাই চারটি পৃথক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে এটি কার্যকর করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু হয়। তবে এরপর থেকেই নানা মহল থেকে এই ব্যবস্থার সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দল বরাবরই দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের।

এছাড়া অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, দলীয় প্রতীক তুলে দিলে আরও বেশি যোগ্য ও নিরপেক্ষ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.