মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ আগস্ট ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।