নিজের জন্য নয়; দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি
জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কখনোই নিজের জন্য নয়; বরং দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের পদে বসেছি।
ড. ইউনূস বলেন, ‘এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যাঁরা পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা যেভাবে চলতে চান, আমি শুধু তাঁদের সেভাবে চলতে সহায়তা করছি।
আগস্টের তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেখানকার জাতীয় সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ। সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াও পিং ও বারনামার ইকোনমিক নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারী সুশেদারাম।
























