কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হলেন ইমরান হোসেন ইউনুস
কুষ্টিয়া জেলা অধীন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন ইউনুস। শনিবার (০২ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির নির্বাচন বোর্ড ইসমরান হোসেন ইউনুসকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। ইউনুস কুষ্টিয়া জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ও কয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আফাজ উদ্দিন মিয়ার পুত্র।
সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় ০৪ আগষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। শনিবার দুপুরে নমিনেশন ফরম সংগ্রহ করেন ইমরান হোসেন ইউনুস। পরে তার প্রতিদ্বন্দ্বি না থাকায় তাকে সভাপতি ঘোষণা করা হয়।
কুমারখালী উপজেলার বিএনপি একজন সুযোগ্য সদস্য ও সবার অতিপরিচিত মুখ ইমরান হোসেন ইউনুস কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।

























Leave a Reply