কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ জুলাই ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা, শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

বক্তারা অভিযোগ করেন, দেশের শিক্ষাঙ্গন ও যুবসমাজকে বিপথগামী করার জন্য এক শ্রেণির গুপ্ত সংগঠন ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ ধ্বংস করার অপচেষ্টা চলছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলসহ সারাদেশে ইউনিটগুলো সতর্ক অবস্থানে রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.