দেশের অর্থনীতিকে সচল রাখতে এনবিআর কর্মকর্তা- কর্মচারীদের দ্রুত কাজে ফেরার আহবান কুষ্টিয়া চেম্বার অব কমার্সের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বর্তমান অচল অবস্থার পরিপ্রেক্ষিতে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে রবিবার রাত সাতটায় এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লার সভাপতিত্বে চেম্বারের এম.আর.এস. মিলনায়তনে সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ।
সন্মেলনে বক্তারা বলেন, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শার্টডাউন এর কারণে দেশ আজ অচল অবস্থার মধ্যে পড়েছে। ব্যবসা-বাণিজ্যে এই অচল অবস্থা নিরসনে সরকারকে দ্রুত সমস্যার সমাধান করার আহবান জানাচ্ছি। একই সাথে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ জাতীয় রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সন্মেলনে বক্তারা আরও বলেন, দেশের লাগাতার শার্টডাউনের প্রভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছে। দেশের মানুষকে জিম্মি করে সরকারী কর্মকর্তাদের এই আন্দোলন শৃঙ্খলার পরিপন্থি বলে আমরা ব্যবসায়ীরা মনে করি। আপোষহীন মনোভাব থেকে জাতীয় রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

























Leave a Reply