কুমারখালির কয়া ইউপির ঘোড়াই ঘাটের অতিরিক্ত টোল কমানোর দাবিতে মানববন্ধন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ জুন ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ণ
কুমারখালির কয়া ইউপির ঘোড়াই ঘাটের অতিরিক্ত টোল কমানোর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউপির ঘোড়াই ঘাটের নদী পারাপারে অতিরিক্ত টোল কমানোর দাবিতে ইমরান হোসেন ইউনুচের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন)  সকাল ১০টার সময় (কয়া) ঘোড়ার ঘাটের টোল ঘরের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ইমরান হোসেন ইউনুচ বলেন, এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে। তাদের পক্ষে ৭ টাকা দেওয়া সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরে ২ টাকা থেকে বেড়ে ৭ টাকা আদায় করা হচ্ছিল । ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিক্ষোভের মুখে বর্তমানে ৫টাকা করে টোল আদায় করা হচ্ছে। তবুও সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে ৫ টাকা টোল কর কষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে ৩ টাকা করে টোল করার দাবি জানিয়েছেন মানব বন্ধনে অংশ গ্রহন করা পারাপারের সর্বস্তরের জনগণ।

এসময় মানব বন্ধন হাজী বিল্লাল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, তসলিম উদ্দিন, এলিম মেম্বার, বিশু হুজুর, জাহাঙ্গীর হোসেন, ওলিদ হোসেন, ইয়াসিন, মামুন, মিনারুল, রামিম, রাজা মালিথা, ইকবাল হোসেন, রেন্টু, সলেমান, মমিন, রফিক, আতিয়ার, তৈয়ব, কালু, মজিবার রহমান, হাফিজ, টিপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.