ছাত্রদলের সাবেক নেতা রুপলের মৃত্যু ও কুষ্টিয়া জেলা বিএনপি’র শোকবার্তা
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম রুপল (৩২) শহরের আবুল কাশেম লেনের আড়ুয়াপাড়ার আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।
জানা গেছে, নাহিদুল বিকেলে মোটরসাইকেলে করে কুমারখালী উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফেলে রেখে পালিয়ে যান।
ছাত্রদলের সাবেক নেতা রুপলের মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপি’র শোকবার্তা।।
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুপল আজ বিকালে লাহিনী বটতলায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন”। আমাদের সকলের প্রিয় নাহিদুল ইসলাম রুপলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম রুপলের অকাল মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় নেতাকে হারালাম।
এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কুতুব উদ্দিন আহমেদ,আহ্বায়ক ও মোঃ জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি।

























Leave a Reply