কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া ল’ কলেজ প্রাঙ্গণে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। ইফতার ও দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
























