বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী
কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) শহরের হাউজিং এস্টেট নিশান মোড় মসজিদ ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব, বারবার নির্বাচিত রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য খোকসা কুমারখালী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নূরুল ইসলাম আনছার প্রামানিক, এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, মোঃ আলাউদ্দিন খান, মোঃ লুৎফর রহমান, শহিদ সরকার মঙ্গল, আলহাজ্ব শওকত হাসান বুলবুল, ইসমাইল হোসেন মুরাদ, মোঃ আবু দাউদ, রহোমত আলী রব্বানী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

























Leave a Reply