দহকুলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ মার্চ ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ
দহকুলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দহকুলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২২ মার্চ) ঢাকার পুরানা পল্টনের কুষ্টিয়া জেলা সমিতি ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়৷

দহকুলা সমিতি ঢাকার সভাপতি ড. মুন্সী শাহজাহানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাষ্টমসের অতিরিক্ত কমিশনার কাজি ফরিদ উদ্দীন৷ বিশেষ অতিথি ছিলেন এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপুল পিপিএম, পুলিশ সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান রনি, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারন সম্পাদক জয়নুল আবেদিন৷

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দহকুলা সমিতি ঢাকার সহ-সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন, সহ-সভাপতি আয়ুব আলী রস্তন, সহ-সভাপতি তানজিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান নাসু, যুগ্ম সম্পাদক শামিম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন৷ আরো উপস্থিত ছিলেন মির্জা সালাম, সাহাবুল ইসলাম টিংকু, শেখ আয়ুব আলী, নাজমুল হক মিঠু, পলাশ, সজল, মুস্তাক, শরিফুল, ইশরাত জাহান, হাসিনা মমতাজ, রাজু, লালচাদ তোরসা প্রমুখ৷

অনুষ্ঠান পরিচালনা করেন দহকুলা সমিতি ঢাকার সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান। ইফতার শেষে দহকুলার সকল অসুস্থ এবং মৃত‍্যুবরণকারী সকল মানুষের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।