ঢাকা বেইলী রোডে আগুন লাগা নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মার্চ ২০২৪, ৪:১৯ পূর্বাহ্ণ
ঢাকা বেইলী রোডে আগুন লাগা নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত

ঢাকা বেইলী রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে বেইলি রোডের বহুতল ভবনে আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চলছে। শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর জানান, এ পর্যন্ত নিহত ৪৫ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি জানান, ২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেহারা, জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহ হস্তান্তর করা হচ্ছে। এ সংখ্যা বাড়বে।  

তিনি আরও জানান, শনাক্ত না হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজনের চেহারা বোঝা যাচ্ছে। একটি মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। ডিএনএ পরীক্ষা ছাড়া এটি হস্তান্তর করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১২ ইউনিট। ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।