কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের স্বাধীনতা দিবস পালন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ মার্চ ২০২৩, ৩:২৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের স্বাধীনতা দিবস পালন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের কালেক্টরেট চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, গোপা সরকার, সনৎ রায় বাবলু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হাসিবুর রশিদ, প্রিতম মজুমদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সালাউদ্দিন গৌরব, অধ্যক্ষ রেজাউল করিম, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোকাররম হোসেন মোয়াজ্জেম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন