ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের বিদায়
জগতে ইতিহাস হয়ে রইল ফুটবলের রাজা পেলে’র গৌরবোজ্জল একটি অধ্যায়!
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের বিদায় অতঃপর জগতে ইতিহাস হয়ে রইল ফুটবলের রাজা পেলে’র গৌরবোজ্জল একটি অধ্যায়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এদসন আরান্তেস দো নাসিমেন্তো। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
১৩৬৩ ম্যাচ খেলে ১২৭৯ গোল করেছেন পেলে। ক্লাব ক্যারিয়ারের পুরোটাই তিনি কাটিয়েছেন সান্তোসে। ১৫ বছর বয়সে ক্লাব ও এক বছর পর জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এরপর দেশের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ এর বিশ্বকাপ জেতেন পেলে। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় বলেন এই কিংবদন্তি।
তাঁকে নিয়ে শত শত গান লেখা হয়েছে। সতেরো বছর বয়সে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফুটবলের রাজা হয়েছিলেন। তাঁর বয়স বিশ হবার আগেই ব্রাজিলের সরকার তাঁকে‘ জাতীয়সম্পদ’ আখ্যা দিয়ে অরফতানীযোগ্য ঘোষণা করে। তিনি ব্রাজিল দলের হয়ে তিনটি এবং স্যান্টোস ক্লাবের হয়ে দুইটি বিশ্ব শিরোপা জয়করেন। তাঁর হাজার গোল পূর্ণ হবার পরেও তিনি গণনা থামাননি। তিনি আশিটি দেশে তেরোশর বেশী ম্যাচ খেলেন, ক্লান্তিহীনভাবে।
তিনি একবার যুদ্ধও থামিয়ে দিয়েছিলেনঃ নাইজেরিয়া এবং বায়াফ্রা তাঁর খেলা দেখার জন্য যুদ্ধবিরতি ঘোষনা করেছিলো। তাঁর খেলা দেখার জন্য যুদ্ধবিরতিসহ আরো অনেক কিছুই করা যুক্তিযুক্ত। পেলে যখন ছুটে চলতেন, তিনি প্রতিপক্ষদের ফাল গলে এগিয়ে যেতেন যেভাবে মাখনের পেটচিরে এগিয়ে চলে গরম ছুরি। যখন তিনি থামতেন, তাঁর পায়ের ইন্দ্রজালে প্রতিপক্ষ মোহাবিষ্ট হয়ে যেতো। তিনি যখন শুন্যে লাফাতেন দেখে মনে হতো অদৃশ্য সিড়ি বেয়ে তিনি উপরে উঠছেন। যখন তিনি ফ্রিকিক নিতেন, মানব দেয়াল তৈরী করা প্রতিপক্ষের খেলোয়াড়রা গোলপোষ্টের দিকে মুখ করে থাকতেন যাতে গোলটা দেখা থেকে তাঁরা বঞ্চিত না হন।
তিনি এক অজপাড়াগাঁয়ের দরিদ্র ঘরে জন্মান, এবং তিনি ক্ষমতা ও সৌভাগ্যর এমন শিখরে পৌছান যেখানে কালোদের প্রবেশাধিকার ছিলো না।
মাঠের বাইরে তিনি এক মূহুর্ত সময় অপচয় করতেন না এবং তাঁর পকেট গলে কোনদিন একটা ফুটোপয়সাও পড়তে দেখা যায়নি। তবে, আমরা যারা তাঁর খেলা দেখার সৌভাগ্য লাভ করেছি, তাদের ভাগ্যে জুটেছে অপারসৌন্দর্যের অনিঃশেষদান। মূহুর্তগুলো এতোটাই চিরভাস্মর যে, সেগুলো আমাদের অমরত্বের অস্তিত্বে বিশ্বাসকরতে বাধ্য করায়। প্রখ্যাত লাতিন লেখক এদুয়ার্দো গ্যালিয়ানো ফুটবলের কিংবদন্তী পেলেকে নিয়ে কথাগুলো লিখেছিলেন তাঁর Soccer in Sun and Shadow বইটিতে। আপনারা চাইলে বইটার বাংলা অনুবাদও পড়তে পারেন। অনুবাদ করছেন সৈয়দ ফায়েজ আহমদ। উপরের লেখাটি সৈয়দ ফায়েজের অনুবাদ থেকেই নেওয়া হয়েছে, বইটি প্রকাশ করেছে প্রথমা।
কিংবদন্তী ফুটবলার পেলে ২৯ ডিসেম্বর ২০২২ চলে গেলেন, জগতে ইতিহাস হয়ে রইল ফুটবলের গৌরবোজ্জল একটি অধ্যায়।

























Leave a Reply