কণ্ঠশিল্পী মমতাজের আয়োজনে মানিকগঞ্জে মধুর মেলা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ ডিসেম্বর ২০২২, ৩:২৩ পূর্বাহ্ণ
কণ্ঠশিল্পী মমতাজের আয়োজনে মানিকগঞ্জে মধুর মেলা জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্যোগে প্রতি বছর মানিকগঞ্জে ‘মধুর মেলা’ নামে একটি আয়োজন অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আগামী ১ থেকে ৩ জানুয়ারি তিন দিন জেলার সিঙ্গাইরের জয়মন্টবের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবার ‘মধুর মেলা’র ২২তম আয়োজন হতে যাচ্ছে।আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন এ মেলায় গান করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা। আরো থাকবে ভাব গান, কবি গান, পালা গান, হরেক রকমের খাবার দাবার ও খেলার আয়োজন।
বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বিকাল তিনটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন, এমপি।

এ আয়োজন প্রসঙ্গে মমতাজ বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে ধারণ করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন। সেই উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক মধূ বয়াতি স্মরণে প্রতি বছরের মতো এবারো আয়োজন করেছি মধুর মেলার। মেলায় সবার সবান্ধব উপস্থিতি আমার এ ক্ষুদ্র আয়োজনকে সুন্দর সার্থক করে তুলবে বলে আমার বিশ্বাস। ’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন