কুষ্টিয়া হাউজিং ডি ব্লকে এক স্কুল শিক্ষিকাকে ধারালো ছুরিকাঘাতে হত্যা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ নভেম্বর ২০২২, ৯:৪১ পূর্বাহ্ণ
কুষ্টিয়া হাউজিং ডি ব্লকে এক স্কুল শিক্ষিকাকে ধারালো ছুরিকাঘাতে হত্যা প্রতীকী ছবি

কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাসায় এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার বেলা ১১টার দিকে বাসার শয়ন কক্ষের বিছানার ওপর থেকে রোকশানা খানম (৫২) রুনা নামে ওই স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ।

রোকশানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজী বিষয়ের একজন সিনিয়র শিক্ষিকা ছিলেন। তার স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান এলজিইডি’তে চাকুরী করেন।

পুলিশ জানায়, ছয়তলা বিশিষ্ট বাড়িটি ওই শিক্ষিকার নিজের। নিঃসন্তান ওই শিক্ষিকা দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন।নিহতর আত্মীয়রা সকাল সাড়ে ৯টার দিকে ডাকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। দুর্বৃত্তরা দোতালার বারান্দার দরজা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে এবং হত্যাকাণ্ড শেষে আবার ওই দরজা দিয়েই পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সার্বিক বিষয় পুলিশ তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন