কুষ্টিয়ায় বিটিএফ-এর আয়োজনে আধ্যাত্মিকতা সূফী মতাদর্শীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ নভেম্বর ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় বিটিএফ-এর আয়োজনে আধ্যাত্মিকতা সূফী মতাদর্শীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর আযোজনে কুষ্টিয়া জেলার অস্থায়ী কার্যালয়ে শনিবার দুপুরে (৫ নভেম্বর, ২০২২) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা বিভাগের সাধারন সম্পাদক মাহাবুব ইসলাম।

সভায় প্রধান অতিথি বলেন, অসম্প্রদায়িক ধর্মীয় মুল্যবোধ, আধ্যাত্মিকতা সূফী মতাদর্শী ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ)। তিনি কুষ্টিয়া জেলাতে তরিকত আদর্শ ভিত্তিক এই সংগঠনকে আরো সক্রিয় করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। আধ্যাত্মিকতা সূফী মতাদর্শী সকল তরিকতের সবাইকে একসাথে থাকার আহবান জানান। এ ছাড়াও মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া জেলার যুগ্ম-আহবায়ক সুফী সাজেদুল ইসলাম ডালিম-এর নেতৃত্বে সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী হবে বলে আশা ব্যাক্ত করেছেন।

মত বিনিময় সভা উপলক্ষে আমন্ত্রণে জেলার বিভিন্ন তরিকতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক নূর মোহাম্মদ রবিউল, লালন গবেষক ও সাংবাদিক এস.এস.রুশদী, সূফী আবুল কালাম আজাদ প্রমূখ। সভা পরিচালনা করেন বি.টি.এফ-এর কুষ্টিয়া জেলা যুগ্ম-আহবায়ক সুফী সাজেদুল ইসলাম ডালিম।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন