ফেয়ার এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহায়তায়
কুষ্টিয়ায় প্রান্তিক নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে পরিবেশ বান্ধব হস্তপণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
প্রশিক্ষণ গ্রহণের মধ্যে দিয়ে সমাজের প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকালে ফেয়ার এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহায়তায় ফেয়ার সম্মেলন কেন্দ্রে প্রান্তিক নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মসূচির “পরিবেশবান্ধব হস্তপণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ও আলোচনা সভায় উল্লেখ করেন।
ফেয়ার এর ভাইসচেয়ারম্যান ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন, ফেয়ার এর ভাইস-চেয়ারম্যান তাজনিহার বেগম, ফেয়ার এর অর্থসচিব কাজী রফিকুর রহমান, আলোর দিশা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফারুক আহমেদ খোকন, নিকুশিমাজ এর নির্বাহী পরিচালক সালমা সুলতানা, ফেয়ার এর সদস্য ও সিডিএল কুষ্টিয়ার পরিচালক আক্তারী সুলতানাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ফেয়ার এর সমন্বয়কারী কেএম হারিসুল আলম।
সভায় বক্তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এই জাতীয় প্রশিক্ষণ গ্রহণ করে কর্মে প্রবেশের প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রান্তিক নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মসূচিতে সহায়তা করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়। সার্বিক সহায়তা করেন ফেয়ার কর্মকর্তা বেলার আহমেদ, কৌশিক আহমেদ শাওন, রবিন কুমার, প্রমুখ।
























