সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবীতে কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবীতে  কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও তার বিচারের দাবিতে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরী মাঠে সাংবাদিক মহাসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে
এই সাংবাদিক মহাসমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সুযোগ্য সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশ বরেণ্য সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য সোহেল রানা, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন- আরইউজে’র সভাপতি রফিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন – কেইউজে’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়ন – জেইউজে’র সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, ইন্ডিপেনডেন্ট টিভি ও আজকের প্রত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মিলন উল্লাহ প্রমূখ। এছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, ঝিনাইদহ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক রুবেলের মা সহ পরিবারের সদস্য, কুষ্টিয়া জেলার ছয় উপজেলার প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটিসহ জেলার সর্বস্তারের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শত শত সাংবাদিক সমাবেশে অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

সমাবেশে অবিলম্বে সাংবাদিক রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি করে সাংবাদিক নেতারা বলেন, যে সময় সাংবাদিকরা দেশের উন্নয়ন তুলে ধরে লেখা লেখি করার দরকার সেই সময় তারা রাজপথে সহকর্মীর হত্যার বিচরের দাবীতে আন্দোলন করতে হচ্ছে। এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড এবং একটি চক্র এই হত্যাকান্ডকে ধামাচাপা দিতে গিয়ে সাংবাদিকদের সরকারের মুখোমুখি কার পায়তারা চালাচ্ছে। তাই অবিলম্বে রুবেল হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জোড় দাবী জানান তারা। সাংবাদিক নেতারা আরো বলেন, অবিলম্বে এই হত্যাকান্ডে রহস্য উম্মোচিত না করলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের কর্মসুচি দেয়া হবে।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে নিজ পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর রহমান রুবেল। তখন মোবাইল ফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে গড়াই নদী থেকে হাসিবুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাংবাদিক হাসিবুর রহমান কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন