সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৯ হাজার ১০০ টাকা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের বাজারে আবারও বাড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে আবার সোনার দাম ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে। এ নিয়ে দেশের বাজারে টানা তিন দিন সোনার দাম বাড়ছে। তাতে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হবে।
সব থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা এতদিন ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা ছিল।
বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

























Leave a Reply