‘শয়তানের নিশ্বাস’ দিয়ে টাকা ও মুঠোফোন হাতিয়ে নেওয়া হয়

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
‘শয়তানের নিশ্বাস’ দিয়ে টাকা ও মুঠোফোন হাতিয়ে নেওয়া হয়

ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ঠিকাদার (ইটভাটায় শ্রমিক সরবরাহকারী) এমরান হোসেন (৫৫)। ব্যাংক থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটতেই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ওই ব্যক্তি তাঁর নাকের সামনে সাদা কাপড় নাড়া দেন। এর সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যান তিনি। এরপর তাঁর টাকা ও মুঠোফোন হাতিয়ে নেওয়া হয়। পরিবারের দাবি, ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদী জিলা স্কুলের পাশের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মৃত রেজাউল হকের ছেলে। ভুক্তভোগী ছেলে মো. মহব্বত আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন